প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আসন চূড়ান্ত হয় নাই।
সোমবার (৫ নভেম্বর) রাতে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরশাদের নেতৃত্বে সংলাপে বসে সম্মিলিত জাতীয় জোট। সংলাপ থেকে বেরিয়ে যাওয়ার সময় হুসেইন মুহাম্মদ এরশাদকে বেশ ক্ষুব্ধ দেখা গেছে।
এ সময় তিনি বলেন, কোনো সংলাপ হয় নাই। আসন বিষয়ে কোনো চূড়ান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে কী আসনের কথা বলা যায় নাকি?
LBTV A Force for the community…